Categories: International

৭০টি বাঘ মেরে অবশেষে বন্দি টাইগার হাবিব

খবর লাইভ : কুড়ি বছর বয়স থেকে বাঘ মারা তার শখ। শোনা যায়, জঙ্গলে বাঘের সঙ্গে খালি হাতে লড়তে ওস্তাদ সে। তার ওস্তাদিতে ভয় পায় বাঘেরাও। অবশেষে সেই সুন্দরবনের ত্রাস ‘টাইগার হাবিব’ পুলিশের জালে।

বাংলাদেশের কুখ্যাত চোরাশিকারি বছর পঞ্চাশের হাবিব তালুকদারকে গত ২০ বছরে ধরতে পারেনি পুলিশ। বাংলাদেশ পুলিশকে বাগেরহাটের সোনতলায় ফের ফাঁদ পাতে হয়েছিল। গোপন সূত্রে হাবিবের এই আস্তানার খবর পেয়ে হানা দেয় পুলিশ। বাড়ির কাছ থেকেই গ্রেফতার করা হয় তাকে। আদালত হাবিবকে জেলে পাঠানোর নির্দেশ দেয়।

স্থানীয় সূত্রে খবর, আর পাঁচজন সুন্দরবনবাসীর মত মধু সংগ্রহ করতেন হাবিব। ছোট থেকেই জঙ্গলে যাওয়ার ফলে হাতের তালুর মতন চিনত সব জায়গা। কীভাবে সে বাঘ শিকার কিংবা পাচারের বড়কর্তা হয়ে উঠলো, তা জানা না গেলেও বাংলাদেশ পুলিশ ও বন দফতরের দাবি চামড়ার এমনকী মাংস চিন সহ বিভিন্ন দেশের কালোবাজারে চড়া দামে বিক্রির জন্য অন্তত ৭০টি বাঘ মেরেছে হাবিব। পুলিশের সন্দেহ দুই বাংলার সুন্দরবনের চোরা শিকারিদের নেটওয়ার্কের একটা বড় অংশ সামলাত হাবিব। এদিন তার হাজতবাসে যাওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পুলিশ ও বনদফতরের আধিকারিকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago