Categories: State

বাংলায় বৃষ্টিপাত চলবে দ‍ু থেকে তিনদিন

খবর লাইভ ‌: কেরলে এখনও প্রবেশ করেনি বর্ষা। কিন্তু একাধিক রাজ্যে শুরু হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। বঙ্গোপসাগর থেকে দক্ষিণি বাতাস ও দক্ষিণ পশ্চিম বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে গত দু’দিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছে একাধিক রাজ্যে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু-তিনদিন এইভাবেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় চলবে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি। যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূমে। উত্তরবঙ্গেও ভালোই বৃষ্টি হওয়ার কথা। তবে রাজ্যে বর্ষা ঢুকতে এখনও কিছুদিন সময় লাগবে। কালই কেরলে প্রবেশ করবে মৌসুমি বায়ু, তার আগেই মূল ভূখণ্ডে শুরু হয়েছে বৃষ্টি।

চলতি বছরে স্বাভাবিক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। তবে উত্তর-পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। যার মধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারে বৃষ্টিপাতের পরিমাণ কিছু জেলায় কম হবে।

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে কারণ বিহার সংলগ্ন উত্তরবঙ্গে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। উত্তরবঙ্গেও আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে ও কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যদিও অস্বস্তিকর পরিস্থিতি কাটবে না কারণ বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাস্প রয়েছে, এদিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

3 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago