খবর লাইভ : করোনা আবহে কীভাবে পরীক্ষা হবে, সমস্ত দিক খতিয়ে দেখে আজই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে পর্ষদ ও সংসদের যৌথ সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। আগেই শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন মাধ্যমিক হবে আগস্টের মাঝামাঝিতে ও উচ্চ -মাধ্যমিক হবে জুলাইয়ের শেষে। সেইমতো আজই উচ্চ-মাধ্যমিক-মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার কথা ছিল কিন্তু তা পিছিয়ে গেল। আজ দুপুরেই ঘোষণার কথা থাকলেও সূত্রের খবর, সেটা আজ হচ্ছে না।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সংসদ ও পর্ষদ সিদ্ধান্ত নেয় বুধবার দুপুর ২টোয় পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করা হবে। সেইসঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানানো হবে। কিন্তু আজ সকালেই আচমকা শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে আজ ঘোষণা করা হবে না মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি। পরীক্ষা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হয়েছে। তাদের প্রস্তাব যাবে মুখ্যমন্ত্রীর কাছে, তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর ওই বিশেষজ্ঞ কমিটি ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে রিপোর্ট দেবে। করোনার মাঝে কীভাবে পরীক্ষা নেওয়া হবে, না নিলে তার মুল্যায়ণ কীভাবে করা হবে সবটাই রিপোর্টে যাবে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন মাধ্যমিক পর্ষদ, উচ্চ মাধ্য়মিক সংসদের শীর্ষ পদাধিকারীরা, চিকিৎসক, মনোবিদ, শিশু-কিশোরদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারপার্সন।
গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ-পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় সিবিএসসি ও আইসিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হবে চলতি বছরে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…