খবর লাইভ : করোনা অতিমারীর মাঝেও গোটা দেশে নিজেদের ও পরিবারের পরোয়া না করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ঘণ্টার পর ঘণ্টা শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা পিপিই স্যুট পরে করোনা রুগীদের চিকিৎসা করে যাচ্ছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সরা। মারাও গিয়েছেন বহু মানুষ, কিন্তু তাদের যথাযথ সম্মান দেয়নি কেউ। শুধুমাত্র করোনা যোদ্ধা ট্যাগ দিয়ে প্রাপ্য সম্মান পাচ্ছে না। উল্টে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসকদের হেনস্থা ও মারধরের ঘটনা সামনে আসছে। যার জেরে ক্ষোভ জমছে স্বাস্থ্যকর্মীদের মনে।
এবার চিকিৎসকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন আইএমএ সদস্যরা। মূলত ঘটনার মাত্রা ছাড়িয়েছে অসমের দৃশ্য সামনে আসার পর। গতকালই দেখা যায় অসমের হোজাইতে এক হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বেধড়ক মারধর করছেন কিছু রুগীর আত্মীয়জনেরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া এক রুগীর মৃত্যু হয়েছে তারপরেই চিকিৎসকদের মারধর করেছে পরিবারের লোকজন। সেই ঘটনাকে মাথায় রেখেই এদিন অমিত শাহকে চিঠিতে আইএমএ সদস্যরা জানিয়েছেন, ‘অমানবিক আক্রমণ, এর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিন।’
চিঠিতে জানানো হয়েছে, ‘ভারতে প্রতিনিয়ত করোনার সঙ্গে লড়াই করা চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মীদের এইভাবেই আক্রমণ করা হচ্ছে। এইভাবেই সমস্ত চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীরা চিন্তায় রয়েছেন, কাজ করতে ভয় পাচ্ছেন। ভারতবর্ষে চিকিৎসক পেটানো কার্যত রোজকারের ঘটনা হয়ে গিয়েছে। আমরা অনেক ঘটনাই জানতে পারিনা। তাই ভারতের প্রয়োজন শক্তিশালী ও কঠোর আইন, যারা এইধরনের আচরন করবে তাদের বিরুদ্ধে। তাই দয়া করে ব্যাপারটা দেখুন।’
অসমের ঘটনার প্রেক্ষিতে গতকালই অসম সরকারের কাছে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে আর্জি জানান আইএমএ সদস্যরা। যদিও গতকালের ঘটনায় ইতিমধ্যেই ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…