Categories: State

‘হাল ছেড়ো না বন্ধু’, জোটের প্রাসঙ্গিকতা তুলে ধরে সোনিয়াকে চিঠি মান্নানের

খবর লাইভ : বিধানসভা ভোটে ফিরত হয়েছে খালি হাতে। কেন এই ভরাডুবি? ‘পোস্টমর্টেম’ করতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। কিন্তু হাল ছাড়তে নারাজ প্রদেশ কংগ্রেস। এই অবস্থায় সোনিয়াকে চিঠি দিয়ে জোটের প্রাসঙ্গিকতা তুলে ধরলেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান।
‘হাল ছেড়ো না বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে!’ প্রদেশ কংগ্রেসও সেই পথেই হাঁটল। স্বাধীনতার পর প্রথম বিধানসভায় নেই কংগ্রেস বিধায়করা। এছাড়াও বাকি পাঁচ রাজ্যের ফল খুবই খারাপ শুধুমাত্র স্ট্যালিনের জন্য তামিলনাড়ুতে ক্ষমতায় কংগ্রেস। কেন এই ফল? তদন্তের নির্দেশ দেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধি। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটিও গড়ে দিয়েছেন সোনিয়া গান্ধি। তার মাঝেই জোট নিয়ে ফের কংগ্রেস সভানেত্রীকে চিঠি দিয়েছেন আব্দুল মান্নান। রাজ্যে বিজেপির ভোট কমছে, দেশের নিরিখে ভবিষ্যতে বিজেপির ভোট কমে যাবে রাজ্যে। এই পর্যালোচনা করে রাজ্যে তৃণমূল বিরোধী শক্তি হিসেবে জোটকেই কাজে লাগাতে চিঠি দিয়েছেন সোনিয়াকে। যাতে এই জোট না ভাঙা হয় সেটাই বলা হয়েছে চিঠিতে।

যদিও সিপিএম নেতৃত্ব হারের কারণ জানতে গিয়েই জোটকেই দুষেছেন। মুখ ফস্কে জোটের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তন্ময় ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়রা। যার জন্য শাস্তি দিয়েছে দল। তাও জোটের ভবিষ্যৎ নিয়ে সিপিএমের অন্দরেই রয়েছে বিপুল ধোঁয়াশা। তার মাঝেই হারের কারণ নিয়ে পর্যালোচনা করতে গিয়ে কংগ্রেস নেত্রীকে দেওয়া মান্নানের চিঠি গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। সিপিএমের তরফে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র স্পষ্ট জানিয়েছেন তারা জোট ভাঙবেন না। তাই রাজ্য কংগ্রেস নেতৃত্ব চাইছে জোট না ভাঙতে। এই নিয়ে কেন্দ্র যেন রাজ্যের মতকেই গুরুত্ব দেয় সেই বিষয়ে চিঠিতে উল্লেখ করেছেন আব্দুল মান্নান।

প্রদেশ ভবন সূত্রে খবর, সোনিয়া গান্ধির তৈরি করা কমিটির সদস্যরা রাজ্যের কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট দেবে হাইকম্যান্ডকে। এদিন মান্নানের দেওয়া চিঠিতে নাম না করে রাজ্যের কংগ্রেস নেতৃত্বদের আচরণ নিয়েও বেশকিছু বক্তব্য রেখেছেন বলে সূত্রের খবর। এছাড়াও জোটের ভবিষ্যৎ আছে তা নিয়েও বারবার চিঠিতে ব্যাখ্যা দিয়ে কংগ্রেস নেত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন মান্নান।
সমাধান স্বরূপ তিনি জানিয়েছেন, হেরে গিয়েছি বলে চুপচাপ বসে থেকে লাভ নেই। কারণ তৃণমূল বাদে রাজ্যে বিজেপি ছাড়া আর কোনও বড় দল নেই যারা বিরোধী হিসেবে উঠে আসবে। আর বিজেপির প্রতি গোটা দেশের তথা রাজ্যের মানুষের ক্ষোভ রয়েছে, তাই মুখ ফেরাচ্ছে মানুষ। এই একই কারণে রাজ্যে লোকসভায় মমতার বিরুদ্ধে ভোট দিলেও সেই মানুষেরাই দু’বছরের মধ্যেই বিপুল মাত্রায় তৃণমূলকে ভোট দিয়েছেন, বিজেপি ব্যতিত শক্তির অভাবে। তাই জোটকে জিইয়ে রাখা হোক, চিঠিতে সোনিয়াকে আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago