Categories: State

আলাপনকে শোকজ করল কেন্দ্র,আগামী বৃহস্পতিবারের মধ্যে জবাব তলব

খবর লাইভ : ‘যশ’ নিয়ে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অনুপস্থিত না থাকার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি কেন্দ্রের। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কড়া চিঠি দিয়ে জানানো হয়েছে কেন ওইদিন প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন না, তার কারণ দর্শাতে হবে। বৃহস্পতিবারের মধ্যে জবাব দিতে হবে বলে চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আলাপনের সঙ্গে কেন্দ্রের চিঠির লড়াই কিছুতেই শেষ হচ্ছে না। এমনিতেই আলাপন মুখ্যসচিব থাকা নিয়ে চিঠি চাপাটি ও অনেক বিতর্ক হওয়ায় রাজ্য ও কেন্দ্র সংঘাতের সৃষ্টি হয়। এবার সেই সংঘাত আরও চরমে উঠল কেন্দ্রের তরফে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপনকে কড়া চিঠি দেওয়া নিয়ে।

সূত্রের খবর, মূলত এই কড়া চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ‘যশ’ নিয়ে গত শুক্রবার প্রধানমন্ত্রীর ডাকা পর্যালোচনার বৈঠকে কেন ছিলেন না রাজ্যের মুখ্যসচিব? আলাপনের অনুপস্থিতি দেখে তাঁকে তলব করেন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা এক আধিকারিক। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব বৈঠক কক্ষে পৌঁছন। তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অনুপস্থিত থেকে আলাপন বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ (বি) ধারা ভঙ্গ করেছেন। আলাপনের বিরুদ্ধে কেন কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করবে না?  তাও জানতে চাওয়া হয়েছে আজকের পাঠানো চিঠিতে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবারের মধ্যে আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠির উত্তর দেবেন। কেন্দ্রের পাঠানো চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকারের ২০০৫ সালের মোকাবিলা আইনে শোকজ করা হয়েছে। অতএব এটা পরিস্কার গত শুক্রবার কলাইকুণ্ডার বৈঠকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না থাকার জন্যই সেদিন রাতে তড়িঘড়ি তাঁকে সোমবারের মধ্য পদ ছেড়ে দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছিল। কার্যত ক্ষমতার অপব্যবহার করে ফের নিজেদের মুখে চুনকালি মাখাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পাওয়া চিঠিকে পাত্তা না দিয়ে ও মোদি-শাহের বস্যতা স্বীকার না করে গত সোমবার নির্ধারিত দিনেই অবসর গ্রহণ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই মুখ্যমন্ত্রী তাঁকে বিশেষ পদে বসান। বিশেষজ্ঞদের মতে অবসর নেওয়ার ফলে আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের হাতের নাগালের বাইরে চলে গিয়েছেন। কিন্তু তাও নিজেদের দম্ভ ও ঔদ্ধত্য দেখানোর জন্য পুরানো ঘটনা নিয়ে চিঠি চাপাটি কিংবা হুমকি দেওয়া শুরু করেছে কেন্দ্র।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago