Categories: State

শারীরিক অবস্থা স্থিতিশীল, খবর শুনছেন বুদ্ধদেব

খবর লাইভ : খবর শুনছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুটা স্থিতিশীল। এমনই জানিয়েছে উডল্যান্ডস হাসপাতাল।

হাসপাতাল থেকে মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে বাইপ্যাপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হচ্ছে। যে সময় তিনি বাইপ্যাপে থাকছেন, ওই সময় প্রতি মিনিটে দু লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। অক্সিজেন স্যাচুরেশন রয়েছে ৯৬ শতাংশ। তবে এখনো শুকনো কাশি রয়েছে। যা ভাবাচ্ছে মেডিক্যাল টিমের সদস্যদের। কিন্তু রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, হৃদযন্ত্রের গতি এবং প্রস্রাব স্বাভাবিক রয়েছে। করোনা সংক্রান্ত বিভিন্ন ওষুধের মাত্রাও ধীরে ধীরে হ্রাস করা হচ্ছে।

বরাবরই খবরের কাগজ পড়তে পছন্দ করতেন বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু চোখের সমস্যা থাকার কারণে বাড়িতে বেশিরভাগ সময় তাঁকে সেই কাগজ পড়ে শোনানো হতো। টেলিভিশনের সংবাদের থেকে খবরের কাগজের উপর বেশি আগ্রহ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রবিবার সন্ধ্যায় তিনি খবরের কাগজ শোনার আগ্রহ প্রকাশ করেন। সেই মতন তাঁকে কাগজ পড়ে শোনানো হয়। সোমবারও তাঁকে কাগজ পড়ে শোনানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago