Categories: State

রদবদল প‍ুলিশে! মালদা রেঞ্জের ডিআইজি প্রবীণ ত্রিপাঠী

খবর লাইভ : রাজ্যে নতুন মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব হিসেব নিয়োগের কয়েক ঘন্টার মধ্যেই সোমবার রাতে রাজ্য ও কলকাতা পুলিশে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। একসঙ্গে ৫৫ পুলিশ আধিকারিকের দায়িত্বের অদলবদল ঘটানো হয়েছে। তার মধ্যে ৫২ জন আইপিএস ও তিন জন ডব্লিউবিপিএস ক্যাডারের। অফিসার অন কম্পালসারি ওয়েটিংয়ে থাকা মিরাজ খালিদ সহ বেশ কয়েকজনকে নয়া পদে পাঠানো হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, ডিআইজি প্রভিশনিংয়ের দায়িত্বে থাকা প্রবীণ ত্রিপাঠীকে মালদা রেঞ্জের ডিআইজি পদে পাঠানো হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) ডিআইজি করা হয়েছে দীপ নারায়ণ গোস্বামীকে। ঝাড়গ্রামের নতুন পুলিশ সুপার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি (কমব্যাট) বিশ্বজি‍ৎ ঘোষ।

রাজ্যের নয়া মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পেয়েছেন প্রবীণ দুই আমলা হরিকৃষ্ণ দ্বিবেদী ও বি পি গোপালিকা। তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্য ও কলকাতা পুলিশে ব্যাপক রদবদল ঘটানো হলো। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অর্গানাইজেশন) নিলু শেরপা চক্রবর্তীকে পাঠানো হয়েছে ডিআইজি স্টেট ক্রাইম রেকর্ডস ব্যুরো (এসসিআরবি) পদে। ডিআইজি (আইবি) পদে পাঠানো হয়েছে ডিআইজি (বর্ডার, আইবি) রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (স্পেশাল টাস্ক ফোর্স) হয়েছেন ভি সলোমন নিশাকুমার। বারাসত রেঞ্জের ডিআইজির দায়িত্ব পেয়েছেন ডিআইজি (ট্র্যাফিক) প্রসূণ বন্দ্যোপাধ্যায়।

ডিআইজি মেদিনীপুর রেঞ্জের দায়িত্বে থাকা কুণাল আগরওয়ালকে অফিসার অন কম্পালসারি ওয়েটিং করা হয়েছে। ডিআইজি মেদিনীপুর রেঞ্জের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁকুড়ার পুলিশ সুপার শ্যাম সিং’কে। ডিআইজি (মালদা রেঞ্জ) অনুপ জয়সোয়ালকে ডিআইজি (রায়গঞ্জ রেঞ্জ) পদে পাঠানো হয়েছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার ধৃতিমান সরকারকে বাঁকুড়ার পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। অফিসার অন কম্পালসারি ওয়েটিংয়ে থাকা মিরাজ খালিদকে ডিআইজি (সিআইডি, অপারেশন) পদে বসানো হয়েছে। অফিসার অন কম্পালসারি ওয়েটিংয়ে থাকা সুধীরকুমার নীলকান্তমকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার এসবি সিকিওরিটি পদে পাঠানো হচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago