Categories: National

কাশীতে কাজে গিয়ে প্রাণ গেল রাজ্যের ২ শ্রমিকের

খবর লাইভ : মর্মান্তিক দুর্ঘটনা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে। এদিন সকালেই মন্দিরের নির্মীয়মান অংশে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের, গুরুতর আহত ৬। সংবাদমাধ্যম স‍ূত্রে খবর, মৃত ব্যক্তিরা দু’জনেই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। মন্দিরের সংলগ্ন একটি পুরানো বাড়ি ছিল, সেই বাড়ি আচমকাই ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।

এই দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেয় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে উদ্ধারকাজের জন্য গিয়েছে এনডিআরএফ সেনার দল। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এনডিআরএফ-এর পাশাপাশি এসডিআরএফ-এর দল গিয়েছে উদ্ধারকাজের জন্য। আহত ছয় শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যেক শ্রমিকরাই পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা। কাজের সূত্রে সেখানে গিয়েছিলেন। মন্দিরের করিডরের কাজ করতে গিয়েছিলেন তাঁরা। পাশেই ঘুমোতেন ওই শ্রমিকেরা। সেখানেই এক পুরানো বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুই শ্রমিকের।

গঙ্গা ঘাটের কাছেই থাকা একটি হস্টেল ভেঙে পড়েছে বলেও জানা গিয়েছে। ওই হস্টেলের রান্নাঘর অংশটি সম্পূর্ণ রূপে ভেঙে গিয়েছে। ওই বিল্ডিং-এর নীচেই ঘুমোচ্ছিলন আটজন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দু’জন শ্রমিকের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago