খবর লাইভ : সোমবার বিকালে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ পদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের বসালেন তাঁরা দু’জনেই গোবলয়ের। একজনের বাড়ি উত্তরপ্রদেশে আর অন্যজনের বাড়ি বিহারে। আর তার চেয়েও বিস্ময়ের হলো, দু’জনেই বিজ্ঞানের রসায়ন শাখার ছাত্র। ফলে রাজ্য সামলাতে দুই দক্ষ আমলা কী রসায়ন প্রয়োগ করেন, তার দিকে তাকিয়ে রাজ্যের আমলা মহল। সবচেয়ে লক্ষ্যণীয় হলো, বাংলার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার গুরু দায়িত্ব দুই অবাঙালির উপরে সঁপলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর নিজের জন্মদিনের আগের দিনেই সবচেয়ে বড় উপহার পেলেন রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।
রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব যার কাঁধে সঁপেছেন মুখ্যমন্ত্রী, সেই হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্ম উত্তরপ্রদেশে। ১৯৬৩ সালের ২০ জুন তাঁর জন্ম। ব্রাহ্মণ পরিবারের সন্তান হরিকৃষ্ণ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মেধাবী। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখতেন এক সময়ে। রসায়ন নিয়ে এমএসসি করেই অবশ্য ইউপিএসসি পরীক্ষায় বসেছিলেন। আর প্রথম পরীক্ষায় বাজিমাত করেই আইএএস হয়ে যান। তবে আমলা হওয়ার পরেও অবশ্য পড়াশুনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেননি ১৯৮৮ ব্যাচের আইএএস আধিকারিক। এমনকী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট নিয়েও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। আমলা জীবনে মিতভাষীর পাশাপাশি যথেষ্টই কঠোর আধিকারিক হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত হরিকৃষ্ণ দ্বিবেদী।
রাজ্যের নয়া স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকার জন্ম বিহারে। তাঁর জন্ম ১৯৬৪ সালের ১ জুন। তিনিও বিজ্ঞানের ছাত্র। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মতোই রসায়ন শাস্ত্রে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। সহকর্মীদের কাছে যেমন কাজ পাগল মানুষ হিসেবে পরিচিত তেমনই যখন যে দফতরের দায়িত্বে থেকেছেন সেখানে রসায়ন শাস্ত্রের ছাত্র হিসেবে নানা রকম অভিনব পরিকল্পনা ও উদ্ভাবনী শক্তিকে প্রয়োগের চেষ্টা করেছেন। কর্মজীবনে দীর্ঘদিন বাংলায় থাকতে থাকতে আদ্যোপান্ত বাঙালি হয়ে উঠেছেন।
রসায়ন শাস্ত্রের দুই ছাত্রের হাতে রাজ্য প্রশাসনের দুই শীর্ষ পদ ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে করছেন রাজ্যের আমলারা। যেহেতু দু’জনেই খুব কম কথা বলেন এবং নিজের দায়িত্বের প্রতি ১০০ শতাংশ সচেতন ফলে অতীতের মতোই রাজ্যের নয়া মুখ্যাসচিব ও স্বরাষ্ট্রসচিব সাফল্য পাবেন বলে মনে করছেন তাঁরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…