খবর লাইভ : প্রায় ১১ দিন পর জামিন পেলেন নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের ৪ হেভিওয়েট নেতা-মন্ত্রী। এদিন শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবীরা জানান, গত ১৭ মে সিবিআইয়ের বিশেষ আদালত ৫০ লক্ষ টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। এদিন হাইকোর্ট নিম্ন আদালতের অন্তবর্তী জামিনের নির্দেশই বহাল রাখল। ২ লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁদের। পাশাপাশি জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে পারবেন না অভিযুক্তরা। এমনকী, তদন্তের জন্য সিবিআই দফতর বা কোর্টে প্রয়োজন অনুযায়ী হাজিরা দিতে হতে পারে। পাশাপাশি তাঁরা কোনও জমায়েতও করতে পারবেন না।
গত ১৭ মে ফিরহাদ হাকিম-সুব্রত মুখোপাধ্যায়-মদন মিত্র-শোভন চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তী জামিন দিয়েছিল নিম্ন আদালত। কিন্তু রাতেই সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ আনে কলকাতা হাইকোর্ট। এরপর মামলাটি অন্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সিবিআই আগেভাগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। যদিও সুপ্রিম কোর্ট মামলাটি হাইকোর্টেই পাঠায়। অন্যদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবীরা মন্ত্রী, বিধায়ক, নেতাদের জামিনের জন্য পূনর্বিবেচনার মামলা করে। যদিও হাইকোর্ট তাদের গৃহবন্দি থাকার নির্দেশ দেয়। এরপরই বৃহস্পতিবার প্রথমবার বৃহত্তর বেঞ্চে মামলাটির শুনানি হয়। শুক্রবার ছিল দ্বিতীয় দিন। এদিনই শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা ফের একবার জামিনের বিরোধিতা করেন। কিন্তু সূত্রের খবর বৃহত্তর বেঞ্চের মন্তব্য ছিল, হাইকোর্টে পর্যবেক্ষণে মামলাটিতে ২০১৭ সাল থেকেই তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু তখন অভিযুক্তদের গ্রেফতার করে কেন গৃহবন্দি রাখা হয়নি? ৪ হেভিওয়েটঅন্তর্বর্তী জামিন পেয়ে যেতে পারেন তা বুঝতে পেরেই সলিসিটর জেনারেল জামিনের ওপর বেশ কয়েকটি শর্ত রাখার আবেদন করেন। মূলত তাঁর আবেদন মতোই সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে অভিযুক্তদের মুখ খুলতে নিষেধাজ্ঞা আনা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…