Categories: National

ভয়ঙ্কর পাশবিক! তর‍ুণীকে গণধর্ষণের পর যৌনাঙ্গে ঢোকানো হল বোতল

খবর লাইভ : এক তর‍ুণীকে নির্মম গণধর্ষণ। নির্যাতিতার গোপনাঙ্গে ঢোকানো হল বোতল! ন্যক্কারজনক এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যার উপর ভিত্তি করে বেঙ্গালুরু পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছে।

ভিডিয়োটিতে স্পষ্ট দেখা যাচ্ছে, নির্যাতিতাকে লাগাতার ধর্ষণের করছে কয়েকজন য‍ুবক। অত্যাচার এখানেই শেষ নয়। এরপর এক যুবক তরুণীর গোপনাঙ্গে বোতল ঢুকিয়ে দিচ্ছে। ঘটনাটি প্রায় ৬ দিন আগের বলে মনে করছে তদন্তকারী অফিসারেরা। বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, ধর্ষণ, লাঞ্ছনা ও তরুণীকে শারীরিক হেনস্তার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, অভিয‍ুক্তরা বাংলাদেশ থেকে এখানে এসেছে। নির্যাতিতা তরুণীও অসমের বাসিন্দা বলে মনে করছেন তদন্তকারীরা। তাঁকে পাচারের উদ্দেশে নিয়ে আসা হয়েছিল বলে অন‍ুমান প‍ুলিশের।

বেঙ্গালুরু পুলিশ জানিয়েছে, নির্যাতিতা তরুণী বর্তমানে অন্য রাজ্যে রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। দ্রুত ম্যাজিস্ট্রেটের কাছে তাঁর বয়ান নেওয়া হবে। পুলিশ জানায়, ওই ভিডিয়োটি উত্তর-পূর্ব ভারতে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অসম পুলিশ অভিযুক্তদের সম্পর্কে জানতে তদন্ত নেমেছিল। নির্মম নির্যাতনের ভিডিয়োটি কোথাকার তা জানালে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago