খবর লাইভ : মাত্র কয়েক মাসেই মোহভঙ্গ। মন বসছে না পদ্মবনে। তাই ঘাসফুলেই ফিরতে চান তপনের প্রাক্তন বিধায়ক বাচ্চু।
সোনালি গুহ, সরলা মুর্মু, অমল আচার্যদের পর এবার তৃণমূলে ফিরতে তৎপর রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাচ্চু হাঁসদা। বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরের নাম লিখিয়েছিলেন বাচ্চু। কিন্তু বিজেপিও তাকে টিকিট দেয়নি। এমনকি ভোট প্রচারেও বিজেপির হয়ে সেভাবে তাকে দেখা যায়নি। বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর পুরনো দলে ফিরতে আগ্রহী প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, “আমি বিজেপিতে যোগ দেবার দুদিন পরেই বুঝতে পেরেছিলাম ভুল করেছি। তখনই বার্তা পাঠিয়ে ছিলাম পুরনো দলকে। আমাকে ভোট মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল।”
ভোট মিটে গিয়েছে। কিন্তু এখনও ডাক আসেনি তৃণমূল থেকে। প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পরও তৃণমূলের থেকে কোনও সংকেত আসেনি। এমনকি তৃণমূলে ফিরতে তিনি এতটাই মরিয়া যে, দলের কোনও বার্তা না পাওয়ায় নিজেই যোগাযোগ শুরু করে দেন রাজ্য নেতাদের সঙ্গে। বিজেপিতে গিয়েও তিনি তৃণমূলের কোনও ক্ষতি করেনি। এটা বোঝাতে বাচ্চু বলেন, “ভোট প্রচারের সময় আমি গোপনে তৃণমূলকে সাহায্য করেছি। বেশ কিছু গোপন বৈঠকও তখন হয়েছে তৃণমূল নেতৃত্বের সঙ্গে।” সোনালি গুহ কিংবা সরলা মুর্মুর ক্ষেত্রে এখনও কোনও সিদ্ধান্তের কথা জানায়নি তৃণমূল শিবির। প্রাক্তন মন্ত্রীর ক্ষেত্রে কী হয় এখন সেটাই দেখার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…