খবর লাইভ : করোনা আক্রান্ত হওয়ায় অনেক বিধায়কই বিধানসভায় শপথ নিতে পারেননি। আগামীকাল তাঁদের অনেকেই শপথ নিতে চলেছেন। সেই তালিকায় রয়েছে রাজ্যের ২ মন্ত্রী সহ অন্তত ১২ জন বিধায়ক। তবে শপথ অনুষ্ঠান বিধানসভার কক্ষে নয়, নৌসাদ আলি কক্ষে হতে চলেছে।
কাল ফের খুলছে রাজ্যের বিধানসভা। অসুস্থ থাকা কিংবা করোনায় আক্রান্ত হওয়া মন্ত্রী ও বিধায়কদের শপথ গ্রহণের জন্য করোনা আবহেই খোলা হচ্ছে বিধানসভা। সূত্রের খবর, শুক্রবার মোট ১২ জন বিধায়ক সহ দুই মন্ত্রী নেবেন শপথ। একজন বিজেপি বিধায়ক সহ বাকি তৃণমূলের বিধায়করা শপথ নেবেন বলে জানা গিয়েছে। মূলত মালদা ও মুর্শিদাবাদ এলাকার নির্বাচিত বিধায়করা থাকবেন কালকে। করোনায় আক্রান্ত হওয়ায় রাজ্যের দুই মন্ত্রী রথীন ঘোষ ও ব্রাত্য বসু আগে শপথ নিতে পারেননি বিধায়ক হিসেবে। তাঁরাও আগামীকাল শপথ নেবেন বলে জানা গিয়েছে। যদিও মন্ত্রী হিসেবে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে ভার্চুয়ালে শপথ নেন ব্রাত্য বসু। কিন্তু বিধায়ক হিসেবে শপথ নেওয়া বাকি থাকায় আগামীকাল অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করবেন বলে জানা গিয়েছে।
২০২১ এর নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১৩ জন বিধায়ক নিয়ে সরকার চালাতে শুরু করেছেন মমতা। গত ৭ ও ৮ মে বিধানসভার কক্ষে প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় দু’দিন ধরে শপথ বাক্য পাঠ করান নব নির্বাচিত বিধায়কদের। তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চার বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হলেও সেদিন সঠিক সময়ে খবর না পাওয়ার জন্য হাজির থাকতে পারেননি মালদা ও মুর্শিদাবাদের কিছু বিধায়ক। তাঁদের মধ্যেই আবার চারজন করোনায় আক্রান্ত হন। তাই তাঁদের নিয়েই আগামীকাল ফের বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন অধ্যক্ষ।
যদিও মুর্শিদাবাদের দুই আসন সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে প্রার্থীদের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য পিছিয়ে যায় ভোট। করোনার জন্য ওই দুই আসনে নির্বাচন বাকি রয়েছে। এছাড়াও রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্ট্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া ভবানীপুর, নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকারের দুই আসন ও খড়দায় করোনায় মৃত তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার আসনে পুনরায় নির্বাচন হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…