খবর লাইভ : সিবিআইয়ের নতুন অধিকর্তা হলেন মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি সুবোধ কুমার জয়সওয়াল। ১৯৮৫ ব্যাচের আইপিএস আধিকারিক বর্তমানে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) ডিজি’র দায়িত্বে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরিকে নিয়ে গঠিত বিশেষ কমিটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে তাঁকে বেছে নিয়েছেন।
১৯৮৫ সালের মহারাষ্ট্র ক্যাডারের আইপিএস জয়সওয়াল গত বছর মহারাষ্ট্রের পুলিশ প্রধান থাকাকালীন জোট সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। আইপিএস আধিকারিকদের দু’বছরের মেয়াদ শেষ হওয়ার আগে তাঁদের বদলি নিয়ে আপত্তি জানান। শেষ পর্যন্ত মহারাষ্ট্রের জোট সরকারের সঙ্গে বিরোধে জড়ানোর ‘পুরস্কার’ হিসেবে গত বছরই তাঁকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফের) শীর্ষ পদে বসায় মোদি সরকার।
কর্মজীবনে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা, স্পেশাল ইনভেস্টিগেশন টিম ও রাজ্যের রিজার্ভ পুলিশেরও দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে প্রথমবার কেন্দ্রীয় ডেপুটেশনে থাকাকালীন স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) আধিকারিক হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব সামলানোর পাশাপাশি দেশের অন্যতম এলিট গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিসি উইংয়ে (র) কর্মরত ছিলেন।
সিবিআই অধিকর্তা হিসেবে দু’বছরের জন্য নিয়োগ করা হয়েছে সিআইএসএফের প্রধানকে। তিনি এমন সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তা হিসেবে দায়িত্ব পেলেন যখন নারদ মামলায় পশ্চিমবঙ্গের তিন তৃণমূল নেতাকে আচমকা গ্রেফতারের ঘটনায় এবং একই মামলায় অভিযুক্ত বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়েছে সিবিআই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…