খবর লাইভ : সিবিআইয়ের নতুন ডিরেক্টর হলেন সিআইএসএফ প্রধান ও মহারাষ্ট্রের প্রাক্তন ডিজি সুবোধ কুমার জয়সওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরি ও প্রধান বিচারপতি এন ভি রামানার মধ্যে পরপর বৈঠকের পর জয়সওয়ালের নামে সিলমোহর দেওয়া হয়। ওই পদে তাঁকে ২ বছরের জন্য নিয়োগ করা হল।
সিবিআইয়ের নতুন অধিকর্তা কে হবেন, তা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন মোদি, অধীর ও রামানা। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তিনটি নাম উঠে আসে। নাম ঠিক হয়েছিল সুবোধ জয়সওয়াল, সশস্ত্র সীমা বলের ডিরেক্টর জেনারেল কে আর চন্দ্র ও স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব ভিএসকে কৌমুদির। এর পাশাপাশি নাম ছিল বিএসএফ প্রধান রাকেশ আস্থানা ও এনআইএ প্রধান ওয়াইসি মোদির। কিন্তু প্রধান বিচারপতি এক্ষেত্রে শীর্ষ আদালতের একটি পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে আনেন। রামানা বলেন, কোনও পদাধিকারীর যদি ৬ মাস মেয়াদ থাকে তাহলে তাঁকে কোনও সর্বোচ্চ পদে আসীন করা যায় না। এর পরেই বাদ পড়ে আস্থানা ও ওয়াইসি মোদির নাম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…