খবর লাইভ : দেশজুড়ে করোনা পরিস্থিতিতে ত্রাহি ত্রাহি রব। সংক্রমণকে বাগে আনতে কোনও রাজ্য হেঁটেছে লকডাউনের পথে। কেউ আবার আস্থা রেখেছে নাইট কার্ফু কিংবা আংশিক লকডাউনের ওপর। সামাজিক দূরত্ববিধি বারবার মেনে চলতে বলা হচ্ছে। এই পরিস্থিতি কর্নাটকের বেলাগাভি জেলাতে দেখা গেল ঘোড়ার শেষকৃত্যে মানুষের হুড়োহুড়ি।এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
করোনা সংক্রমণের চেইন ভাঙতে কর্নাটকে চলছে লকডাউন।৭ জুন অবধি সেখানে চলবে লকডাউন। এই আবহে যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মারাধিমাঠ এলাকায় ঘোড়ার শেষকৃত্যে কোভিড বিধিকে ভঙ্গ করে উপস্থিত অগণিত মানুষ। তাদের মধ্যে না আছে সামাজিক দূরত্ববিধি। আর না আছে কোনও মাস্ক! একে অপরের কাঁধে হাত রেখে চলেছে তাঁরা।
বেলাগাভির এসপি বলেছেন, ‘রবিবার সকালে স্থানীয় মারাধিমাঠ এলাকার একটি ধর্মীয় সংস্থানের ঘোড়া মারা যায়। এরপর গ্রামবাসীরা রীতিমতো শোভাযাত্রা করে শেষকৃত্যে অংশ নিতে যান। গোটা গ্রামটিকে ১৪ দিনের জন্য সিল করা হয়েছে। এই সময়ের মধ্যে কেউ গ্রামে ঢুকতে–বেরতে পারবেন না। এবং আরটি–পিসিআর টেস্ট হবে প্রত্যেক গ্রামবাসীরা, যাঁরা শেষকৃত্যে অংশ নিয়েছিলেন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…