খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউকে সামাল দিতে একাধিক সুরক্ষাবিধি জারি করা হয়েছে। সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও ৫০ জনের ঊর্ধ্বে জমায়েতে নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে আকাশপথে অভিনব বিয়ে সারলেন যুগল।
দেশজুড়ে করোনায় বেসামাল দেশ। পরিস্থিতি খারাপ তামিলনাড়ুরও। এই অবস্থায় লকডাউনের পথে হেঁটেছে তামিলনাড়ু। ৩১ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে ওই রাজ্যে। এই পরিস্থিতিতে করোনা প্রটোকল এড়াতে মাঝ আকাশেই বিয়ের পরিকল্পনা করলেন মাদুরাই দম্পতি। গোটা বিমান ভাড়া করে, সাত পাকে বাধা পড়লেন ওই যুগল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বিয়ের জন্যই আস্ত একটা বিমান ঘণ্টা দুয়েকের জন্য ভাড়া নিয়েছিলেন তাঁরা। মাদুরাই থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মাঝ আকাশেই বিয়ে সারলেন রাকেশ ও দক্ষিণা নামে ওই যুগল। বিয়েতে অতিথি ছিলেন ১৬১ জন। সবার মধ্যে মালা বদল সারলেন তাঁরা। আত্মীয়রা ফুল ছিটিয়ে আর্শিবাদও করলেন। বিমানটি যখন মাদুরাইয়ের মীনাক্ষী মন্দিরের ঠিক ওপর, সেই সময় পাত্র মঙ্গলসূত্র পরিয়ে দেন পাত্রীকে। বিয়েতে উপস্থিত অতিথিদের কারও মুখে মাস্কের বালাই ছিল না। ছিল না সামাজিক দূরত্ববিধিও।
এই ঘটনা ভাইরাল হতেই লকডাউন বিধি ভাঙার অভিযোগে স্পাইসজেটের ওই বিমানকে তদন্তের স্বার্থে ‘অফ ডিউটি’ করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি ওই নববিবাহিতদের বিরুদ্ধের পদক্ষেপ হতে পারে বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে।
মাদুরাই বিমানবন্দরের ডিরেক্টর এস সেন্থিল ভালাভান জানান, গতকাল স্পাইস জেট বিমান বুকিং করা হয়েছিল জানতাম।কিন্তু মাঝ আকাশে যে বিয়ের অনুষ্ঠান হবে, সেটা জানা ছিল না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…