খবর লাইভ : কালো ছত্রাকের ছোবলে প্রথম মৃত্যুর সাক্ষী হল তিলোওমা। শুক্রবার শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে মারা যান হরিদেবপুরের শম্পা চক্রবর্তী (৩২)। করোনার পাশাপাশি তিনি কালো ছত্রাকের শিকার হয়েছিলেন। তাঁকে নিয়ে রাজ্যে মোট পাঁচজন দুরারোগ্য এই সংক্রমণে আক্রান্ত বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
কোভিড আক্রান্ত শম্পার ডায়াবিটিস ছিল। তাঁকে প্রায় ১২ লিটার/মিনিট হারে অক্সিজেন দেওয়ার পাশাপাশি কালো ছত্রাকের ওষুধ অ্যামফোটেরিসিন বি ওষুধ দেওয়া হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। শুক্রবার ভোরের দিকে মারা যান তিনি। তাঁর সাইনাস, চোয়াল, চোখ ও মস্তিষ্কে ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কালো ছত্রাকে।
ব্ল্যাক ফাঙ্গাসের মোকাবিলা করতে প্রস্তুত হচ্ছে রাজ্য। আর কেউ এই অসুখে আক্রান্ত কিনা, তা নিয়ে সব জেলাকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবন থেকে। মিউকরমাইকোসিস নামে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এর পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার প্রটোকল ও একটি নির্দেশিকাও তৈরি করেছে স্বাস্থ্য দফতর।
রাজস্থান, তেলেঙ্গানা ইতিমধ্যেই এই রোগকে মহামারী বলে ঘোষণা করেছে। মহারাষ্ট্র ও গুজরাটেও ক্রমাগত থাবা চওড়া করছে ব্ল্যাক ফাঙ্গাস। অবস্থা দেখে সব রাজ্য সরকারকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক নির্দেশ দেয়, এই রোগকে মহামারী আইনের আওতায় নোটিফায়েরেবল ডিজিজ বলে ঘোষণা করা হোক। এরমধ্যে ১৩ মে রাজ্যের চারজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের খোঁজ মিলেছিল। তবে তাঁরা বিহার, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দা ছিলেন। চিকিৎসার জন্য এই রাজ্যে এসেছিলেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…