বাড়িতে ঢুকেই কাজে ব্যস্ত ফিরহাদ

খবর লাইভ : নারদ কাণ্ডে ধৃত চার নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই অনুযায়ী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফেরেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। বাড়ি ফিরে এক মুহূর্ত সময় নষ্ট না করেই কোভিড মোকাবিলায় অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কলকাতার পুর প্রশাসক।

এদিন জেল থেকে বাড়ি যাওয়ার ছাড়পত্র মিললেও, সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বিধিনিষেধ। হাইকোর্ট ফিরহাদ ও সুব্রতকে বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। বাড়িতে বসে দুজন কাজ করতে পারবেন বেশ কিছু শক্ত নিয়মের মধ্যে। রাজ্যে কোভিডের বাড়বাড়ন্ত। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে সংক্রমিত হয়েছে ১৯ হাজার ৮৪৭ জন। এই পরিস্থিতিতে সময় নষ্ট না করে পরিস্থিতি মোকাবিলায় অফিসারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক সেরে ফেললেন ফিরহাদ।

অতিসম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ‘বড় কাজের ছেলে ববি ( ফিরহাদের ডাকনাম)। কোভিড মোকাবিলায় কত কাজ করছিল। জোর করে আটকে রেখেছে।’ মমতার সেই কথা এদিন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। উল্লেখ্য গত সোমবার চার নেতাকে গ্রেফতারের পর বাকি তিনজন হাসপাতালে ভর্তি হলেও ৪ রাত জেলেই কাটিয়েছিলেন ফিরহাদ। গায়ে জ্বর থাকায় এসএসকেএমে ভর্তির পরামর্শ দিলেও, তিনি তা চাননি। সূত্রের খবর, হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে সেইমতো কেবিনও রাখা হয়েছিল। কিন্তু ফিরহাদ তাতে রাজি হননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago