Categories: State

রাজ্য সিআইডির দায়িত্বে এলেন জ্ঞানবন্ত

খবর লাইভ : রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় পরিবর্তন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতারাতি বদলে দেওয়া হল সিআইডির শীর্ষ নেতৃত্বকেও। যদিও কেন এই রদবদল ঘটল তার কোনও ব্যাখা এখনও মেলেনি।
ভোট পরবর্তী সময়ে কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এডিজি সিআইডি পদের। কিন্তু এবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে তাঁকে পাঠানো হচ্ছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে। আর তা হল রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি পদে। তাঁর জায়গায় বসানো হচ্ছে জ্ঞানবন্ত সিংকে। তিনি এখন রাজ্যের অ্যাডিশনাল ডিরেক্টর অফ সিকিউিরিটি পদে রয়েছেন। এবার থেকে তাঁকে এই পদ সামলানোর পাশাপাশি সিআইডির এডিজি পদও সামলাতে হবে। যদিও এই বড়সড় রদবদলের সঠিক কারণ ঠিক কী তার ব্যাখা পাওয়া যায়নি।

রদবদল এখানেই থমকে যায়নি। আরও আছে। সরানো হয়েছে এডিজি ওয়েলফেয়ার রণবীর কুমারকে। সরানো হয়েছে আইপিএস ডঃ দেবাশিস রায়কেও। এডিজি টেলিকমিউনিকেশন নটরাজন রমেশ বাবুকেও বদলি করা হচ্ছে। বদলি করা হচ্ছে অজয় মুকুন্দ রানাডে এবং আর শিবকুমারকেও। এঁদের মধ্যে নটরঞ্জন রমেশ বাবুকে করা হয়েছে এডিজি ওয়েলফেয়ার। রানাডে পাচ্ছেন আরও কম গুরুত্বপূর্ণ পদ রাজ্য বিদ্যুৎ বণ্টন বোর্ডের পরামর্শদাতা। এই সব বদলি ঘিরে রাজ্য পুলিশ ও প্রশাসনিক মহলে শোরগোল পড়লেও নবান্নর তরফে একে সম্পূর্ণভাবে রুটিন বদলি হিসেবেই আখ্যা দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago