Categories: National

ছলছল চোখে জল প্রধানমন্ত্রীর!

খবর লাইভ : মহামারী পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর অনলাইন বৈঠক। সেই বৈঠকে গলা ধরে এল নরেন্দ্র মোদির। নিজেকে সামলে নিয়ে ছলছল চোখেই বারাণসীর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। চারিদিকে শুধু জ্বলছে গণচিতা। স্বজনদের হারানোর বুকফাটা কান্নার রোল। এই পরিস্থিতিতে শুক্রবার করোনা-কাতর দেশবাসীর যন্ত্রণার সমব্যথী হওয়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তা করতে গিয়ে ফের আগেবপ্রবণ হতে দেখা গেল তাঁকে। বিজেপির তরফে একটি টুইট করা হয়েছে। ওই টুইটে মোদির বক্তৃতার ১ মিনিট ৬ সেকেন্ডের একটি ভিডিয়ো রয়েছে। সেখানে তাঁর বার্তা- ‘করোনা ভাইরাস অনেক প্রিয়জনকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি প্রিয়জন হারানো পরিবারগুলিকে সমবেদনা জানাচ্ছি’। এই বার্তা যখন দিচ্ছেন, সেই সময়ই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। আর সেই ধরা গলাতেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago