খবর লাইভ : নারদ কাণ্ডে চার হেভিওয়েট নেতাকে গ্রেফতারের দিন সিবিআইয়ের নিজাম প্যালেসের অফিসের বাইরে বিক্ষোভ দেখান বহু তৃণমূল কর্মী-সমর্থক। ওই ঘটনার জেরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। এবার ওই বিক্ষোভ দেখানোর ঘটনায় চার জনকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিন জনকে খিদিরপুর ও অপর জনকে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার ওই বিক্ষোভের ঘটনায় হিংসা ছড়ানো, অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় দায়ের হয়েছে মামলা। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং দুই প্রাক্তনমন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নিজাম প্যালেস চত্বরে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ইট-বৃষ্টি, পাথর, বোতল, জুতো ছোঁড়ার অভিযোগ ওঠে। গেট ধরে টানাটানি, লাথি মেরে গেট ভেঙে দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ ওঠে। উত্তপ্ত ওই পরিস্থিতির জেরে সিবিআই অফিসারদের নিজাম প্যালেসের বাইরে আসা প্রায় অসম্ভব হয় পড়ে। ভার্চুয়াল শুনানির আবেদন জানায় সিবিআই। সিবিআইয়ের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা বুধবার হাইকোর্টে বলেন, ওই বিক্ষোভের কারণেই অভিযুক্তদের আদালতে সশরীরে আনা যায়নি।
তবে আইনজীবী যাই বলুন না কেন, পুলিশ যে ওই দিন ‘ঠুঁটো জগন্নাথ’ ছিল না, তা বোঝা গেল এদিনের গ্রেফতারিতেই।এমনই মনে করছেন ঘাসফুল সমর্থকরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…