খবর লাইভ : কোভিডের ধাক্কায় দেশবাসী ভয়ে থরহরিকম্প। বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃতদের সৎকারের গুরুদায়িত্ব নিয়েছিলেন ‘করোনা হিরো’ প্রবীন কুমার। অথচ এমন এক ব্যক্তিত্বের জন্য হরিয়ানার বিজেপি সরকার একটা সরকারি হাসপাতালে বেডের ব্যবস্থা করতে পারেনি। সরকারি হাসপাতালে হোঁচট খেয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। ততক্ষণে সব শেষ! সবাইকে ‘আলবিদা’ জানিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হিসারের করোনা হিরো।
করোনা ভাইরাসের ছোবলে স্বজন হারিয়েছেন বহু মানুষ। পাছে তাঁরাও আক্রান্ত হন, সেই ভয়ে অনেকেই ত্যাগ করেছেন নিজেদের পরিবার।এই পরিস্থিতিতে সৎকারের জন্য এগিয়ে এসেছিলেন হিসার পুর নিগমের কর্মচারি প্রবীণ। ৭৫০ জনের মধ্যে ৩০০ জনের অন্তিম সংস্কারের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সাহসিকতার এই কাজের জন্য করোনা হিরোর মর্যাদা পেয়েছিলেন ৪৩ বছরের ওই কর্মী। কাজ করতে গিয়ে মারণ ভাইরাস তাঁর শরীরে থাবা বসায়। দিন দুয়েক আগেই করোনার উপসর্গ লক্ষ্য করেন তিনি। নমুনা পরীক্ষার পর ফল পজিটিভ আসার সঙ্গে সঙ্গেই শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছিল।
বিপদের আঁচ পেয়েছিলেন পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে প্রবীণ কুমারকে নিয়েও গিয়েছিলেন। কিন্তু সরকারি কোনও হাসপাতালে ঠাঁই হয়নি তাঁর।
শেষ পর্যন্ত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ তা হয়ে গিয়েছিল। করোনা হিরোর এমন মর্মান্তিক মৃত্যু ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘আত্মনির্ভর ভারত’ এর স্বাস্থ্যব্যবস্থার করুন হাল!
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…