খবর লাইভ : সাল ২০২০। ঠিক এই দিনে বাংলায় আছড়ে পড়েছিল সুপার সাইক্লোন আম্ফান। বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছিল বাংলা জুড়ে। ঠিক এক বছরের মাথায় আবার বিপর্যয়ের ভ্রুকুটি। ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। যার প্রভাবে ২৫ তারিখ থেকেই বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এর সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্যোগের সম্ভাব্য অভিমুখ হতে চলেছে বাংলা-ওড়িশা উপকূল। মৌসম ভবন জানিয়েছে, ২২ তারিখ আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম ওমান দিয়েছে যশ। এর প্রভাবে ২৫ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে বাংলায়। পরে বৃষ্টির দাপট আরও বাড়বে। তবে ঝড়ের গতিবেগ কেমন হবে তা এখনই বলতে পারছেন না আবহাওয়াবিদরা।
এদিকে ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা মাথায় রেখে যাবতীয় প্রস্তুতি নিচ্ছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতর সহ বেশ কয়েকটি দফতরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এখন প্রশ্ন হলো শেষ পর্যন্ত নিম্নচাপ কি শক্তি বাড়িয়ে যশে পরিণত হবে? আবহাওয়াবিদরা বলছেন, আগামি ৪৮ ঘণ্টার আগে এ বিষয়ে পুরো তথ্য পাওয়া যাবেনা। তবে উত্তর আন্দামান সাগর এর ওপর তারা সতর্ক নজর রেখেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…