খবর লাইভ : করোনা পরিস্থিতি নিয়ে ফের বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ সকাল ১১ টায় ভার্চুয়াল এই বৈঠকে থাকছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনই জানা গেছে। নারদ মামলায় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও ফিরহাদ হাকিম এবং প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতারের পর এই প্রথম মুখোমুখি হচ্ছেন মোদি-মমতা।
এর আগেও করোনা পরিস্থিতি মোকাবিলা কীভাবে করা যায়, তা নিয়ে বৈঠক করেন নমো। তবে তাতে গড়হাজির থাকেন মমতা। সেই নিয়ে অবশ্য বিস্তর অভিযোগ ছিল বিজেপির দাপুটে নেতাদের। বৃহস্পতিবারের এই বৈঠকে উপস্থিত থেকে সেই অভিযোগ নস্যাৎ করে দিল রাজ্য সরকার। প্রধানমন্ত্রী ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেবন। এই রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নাম রয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। এই বৈঠকে রাজ্যের ৯টি জেলার জেলা শাসক ও স্বাস্থ্য অধিকর্তা বৈঠকে থাকবেন।
কোন প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারেন মমতা? বিশেষজ্ঞরা মনে করছেন, মূলত ভ্যাকসিন এবং অক্সিজেনের প্রসঙ্গ নিয়ে কথা বলতে পারেন তিনি। কারণ এর আগে বহুবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এই নিয়ে আবেদন জানিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্য সরকার টাকা দিয়ে কেন্দ্রের কাছ থেকে এই ভ্যাকসিন কিনে রাজ্যের মানুষদের তা বিনা পয়সায় দেবে। কিন্তু কেন্দ্রের কাছ থেকে সেই চিঠির কোনও সদুত্তর রাজ্য পায়নি। তাই আজকের বৈঠকে এই দিকটি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকবেন মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, রাজস্থান, উড়িষ্যা ও ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীরাও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…