খবর লাইভ : করোনা মুক্ত হওয়ার ৩ মাস পর মিলবে ভ্যাকসিন। এমনই নতুন নিয়ম আনল কেন্দ্র। যদিও এতদিন পর্যন্ত সেই সময়সীমা ছিল ৪ থেকে ৮ সপ্তাহ।
দেশজুড়ে ভ্যাকসিনের আকাল। অথচ সংক্রমণে কিছুতেই লাগাম পড়ানো যাচ্ছে না। যাও বা গত তিন দিন ধরে আক্রান্তের সংখ্যা কমেছে, সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রককে ভাবাচ্ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়মে বদল আনল কেন্দ্রের মোদি সরকার। ঘটনা হল, ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি কেন্দ্রকে জানায়, করোনায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়ার দিন ধার্য করা হোক ৯০ দিন অর্থাৎ তিনমাস পর। করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ৯০ দিন পর তাঁদের টিকা দেওয়া হোক। সেই প্রস্তাবেই সিলমোহর দিল কেন্দ্র।
এবার থেকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থ হওয়ার ৯০ দিন পর টিকা দেওয়া হবে। যে ব্যক্তি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তারপর করোনায় আক্রান্ত হয়েছেন তাঁদেরও ৯০ দিন পর টিকা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। শুধুমাত্র অন্তঃসত্তা ও স্তন্যপান করানো মহিলারা অগ্রাধিকার পাবেন এই ভ্যাকসিনেশনের ক্ষেত্রে। ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের বিশেষজ্ঞদের দাবি, নানা তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…