খবর লাইভ : সপ্তাহের প্রথম দিনই সুখবর! করোনার সংক্রমণ রুখতে বাজারে আসতে চলেছে অ্যান্টি কোভিড ড্রাগ। সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিআরডিও-র তৈরি ২-ডি অক্সি-ডিগ্লুকোজ বা ২-ডিজি। সোমবার ওষুধের প্রথম ব্যাচটির আত্মপ্রকাশ ঘটল কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের হাত ধরে। উদ্বোধনের পর দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে এই ওষুধ সরবরাহ করা হবে। ওষুধের দাম কত হবে, তা ঠিক করবে রেড্ডি ল্যাবরেটরিজ। মনে করা হচ্ছে এই ওষুধ করোনা চিকিৎসায় নয়া মাত্রা যোগ করবে।
২০২০ সালে ২-ডিজি নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু হয়। সে সময় দেখা যায় এই ওষুধ মানুষের শরীরের কোষে করোনা সংক্রমণ ছড়ানো রোধ করতে পারে। এরপরই অনুমোদন নিয়ে শুরু হয় ক্লিনিক্যাল ট্রায়াল। ২০২০ সালের অক্টোবরে দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সম্পূর্ণ হয়। ট্রায়ালে দারুণ সাফল্য মেলে। ২ডিজি পাউডার আকারে পাউচে পাওয়া যাবে। চিকিৎসকরা জানিয়েছেন, জলে গুলে খেতে হবে ওষুধটি। গোটা শরীর ছড়িয়ে ভাইরাসে আক্রান্ত কোষগুলিতেও পৌঁছে যাবে। ভাইরাসের বংশ বিস্তার রোধ করার ক্ষমতা রয়েছে। ফুসফুসের আক্রান্ত কোষে গিয়েও সক্রিয় ভাবে কাজ করতে পারবে এই ওষুধ বলে দাবি বিশেষজ্ঞদের।
দ্বিতীয় ট্রায়ালে মোট ২৭টি রাজ্যের করোনা হাসপাতালে ২২০ জন রোগীর ওপর পরীক্ষা হয় এই ওষুধের। সেখানে ভাল ফল আসায় অনুমোদন পায় ২-ডিজি। ওষুধটি প্রয়োগ করে দেখা গিয়েছে, এই ওষুধ ব্যবহারকারীদের বাইরে থেকে অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়নি। সেই সঙ্গে এই ওষুধ ব্যবহারকারী রোগীদের একটি বড় অংশের আরটিপিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা মহামারী থেকে মুক্তির নিত্যনতুন পথ খোঁজার চেষ্টা করেছেন বিশেষজ্ঞরা। দেশি ভ্যাকসিনের ছাড়পত্রের পর অনুমতি মিলেছে বিদেশি ভ্যাকসিনও। এই পরিস্থিতিতেই ডাঃ রেড্ডিজ ল্যাবরেটরিজ এবং ডিআরডিও-র যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ। এই ওষুধ ব্যবহার করে রোগীরা দ্রুত কোভিড মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…