খবর লাইভ : নারদ কাণ্ডে রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েট নেতাকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। বিশেষ করে করোনা আবহেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল সমর্থকরা। তাঁরা রাস্তায় নেমেই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন।কর্মী-সমর্থকদের এই আচরণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে দলের কর্মী-সমর্থকদের সংযত থাকার বার্তা দিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল মনে করছে, নির্বাচনে পরাজিত হয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। আর সে কারণেই এজেন্সি দিয়ে দলীয় নেতা মন্ত্রীদের গ্রেফতার করা হচ্ছে।
সাংসদ এদিন সাধারণ মানুষকে সংযত থাকার বার্তা দেন। টুইটারে অভিষেক লিখেছেন, ‘আমি সকলের কাছে আবেদন করছি যে আইন মেনে চলুন। এই মুহূর্তে রাজ্যে লকডাউন চালু রয়েছে বাংলার মানুষের স্বার্থে তা অমান্য করবেন না।’ তিনি এও লিখেছেন, ‘আইনের উপর ভরসা রয়েছে আমাদের। এই লড়াই আদালতে আমরা বুঝে নেব।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…