খবর লাইভ : নারদ স্টিং অপারেশনে টাকা নিতে দেখা যায় তৎকালীন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও।তাহলে তাঁকে কেন গ্রেফতার করা হল না? বিস্ফোরক প্রশ্ন তুললেন নারদ স্টিং অপারেশনের মূল হোতা ম্যাথু স্যামুয়েল।
‘নারদ স্টিং অপারেশন’! ২০১৬ র বিধানসভা নির্বাচনের আগে যা হৈচৈ ফেলে দিয়েছিল। সেই স্টিং অপারেশনে দেখা যায়, শাসকদলের একাধিক নেতা মন্ত্রীকে টাকা নিতে। যদিও সেই স্টিং অপারেশনের প্রভাব ইভিএমে পড়েনি। এমনকী ২০২১-এও বাংলায় মমতার জয় অব্যাহত। বিধানসভা নির্বাচনের ফল বের হতেই ফের নারদ কাণ্ডে তৎপর হয় সিবিআই। সোমবার গ্রেফতার করা হয় রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়কে। গ্রেফতার করা হয় তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা তৃণমূলের তৎকালীন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কেও। যদিও শোভন পরে বিজেপিতে যোগ দেন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে তিনি গেরুয়া শিবির ছাড়ার সিদ্ধান্ত নেন। রাজ্যের চার দাপুটে নেতার গ্রেফতারির পর মুখ খুললেন স্যামুয়েল। তিনি এদিন বলেন, ‘আমি নিজে ওই অপারেশন করেছিলাম। ২০১৬ তে পাবলিক ডোমেনে দিয়েছিলাম। অবশেষে ফল পেয়েছি। দীর্ঘ অপেক্ষার পর বিচার মিলেছে। এটাই দুর্নীতির বিরুদ্ধে আসল লড়াই।’ তবে সব শেষে নারদকর্তার প্রশ্ন, স্টিং অপারেশনে শুভেন্দু অধিকারীর ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাঁকে কেন গ্রেফতার করা হল না? তিনি আরও বলেন, শুভেন্দুর কী হল? শুভেন্দুও আমার থেকে টাকা নিয়েছিলেন। সেই ফুটেজও সিবিআইয়ের হাতে রয়েছে। আইন সবার জন্য এক হওয়া উচিত।’
অন্যদিকে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘মুকুল রায়কে কেন গ্রেফতার করা হল না?’ রাজ্যপাল বিজেপির হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…