Categories: State

ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি ধরা পড়ল বাংলাতেও

খবর লাইভ : পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। চিকিৎসার জন্য ভিন রাজ্য থেকে আসে তিন রোগী। তাঁদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসের উপস্থিতি ধরা পড়েছে। বিহার এবং ঝাড়খণ্ডের ওই তিন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই ঝড় সামাল দেওয়ার পরই তাঁদের চোখ ফুলতে শুরু করে। পরিস্থিতি বেগতিক বুঝে পশ্চিমবঙ্গে আসেন চিকিৎসার জন্য। তারপরই জানা যায় তাঁদের ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে।

বিহারের এক বাসিন্দা নিউটনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। আর অন্য দুজন ঝাড়খণ্ডের বাসিন্দা। তিনজন রোগীই ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসকরা মনে করছেন, এঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। ডায়াবেটিস থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ততটা শক্তিশালী নয়। সেজন্যই তাঁরা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। ওই তিনজনকে অন্য চিকিৎসকের কাছে রেফার করা হয়েছে।

চিকিৎসকদের মতে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে হানা দেয় এই ছত্রাক। মাথাব্যথা, কাশি, নিঃশ্বাসের সমস্যা, নাক বা চোখে ব্যথা, চোখ লাল হয়ে ফুলে যাওয়া ইত্যাদি এই রোগের লক্ষণ। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এই সংক্রমণ দেখা দিলে অবহেলা একদম নয়। ছত্রাক সংক্রমণ হচ্ছে কিনা জানতে পরীক্ষা করাতে দ্বিধা না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago