খবর লাইভ : গোয়াতে শুরু হয়েছে মৃত্যু মিছিল। চার দিনে প্রাণ হারিয়েছেন ৭৫ জন করোনা রোগী। যার জেরে প্রশ্নের মুখে রাজ্যের বিজেপি সরকার। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে অক্সিজেনের পর্যাপ্ত জোগান রয়েছে। পরিবহণ ও অযান্ত্রিক সমস্যার কারণে রোগীদের ভোগান্তি রয়েছে। পাল্টা বিরোধীদের প্রশ্ন, রাতের অন্ধকারেই কেন এত মানুষ অক্সিজেন না পেয়ে মারা যাচ্ছেন।
শুক্রবার গোয়ার সবথেকে বড় কোভিড সেন্টার গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন রোগীর মৃত্যুর খবর মেলে। ওই হাসপাতালেই বৃহস্পতিবার ১৫ জন, বুধবার ২১ জন ও মঙ্গলবার ২৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এমনই জানিয়েছিলেন গোয়ার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই। গোয়ার ফরওয়ার্ড পার্টির এই নেতার প্রশ্ন, কেন রাত একটা থেকে ভোর ছটা অর্থাৎ রাতের অন্ধকারে সব রোগীর মৃত্যু হচ্ছে?
উল্লেখ্য, এই সরদেশাই কিছুদিন আগে বিজেপি সরকারের জোটসঙ্গী ছিল। কিন্তু সরকারের গোয়া বিরোধী বেশ কিছু নীতির জন্য গতমাসে জোট থেকে বেরিয়ে আসেন। অন্যদিকে গোয়ার মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেনের জোগান নিয়ে সরকারের মধ্যে মতপার্থক্য রয়েছে। মঙ্গলবার রোগীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তাঁর দাবি, অক্সিজেনের সংকট নেই। সমস্যা হচ্ছে পরিবহণে। অথচ ওই দিনই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে দাবি করেন, সোমবার থেকেই গোয়াতে অক্সিজেনের জোগান কম। এ ব্যাপারে হাইকোর্টের তদন্ত দাবি করেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…