Categories: State

পক্ষপাতদুষ্ট রাজ্যপালের ইস্তফা দাবি তৃণমূলের

খবর লাইভ : প্রথা ভেঙে কোচবিহারে গিয়েছেন। রাজ্য পুলিশের পরিবর্তে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে ঘুরেছেন। বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতেই গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। গো-ব্যাক স্লোগানের মুখে পড়ে বিজেপি সাংসদকে সঙ্গে নিয়ে পুলিশ আধিকারিককে ধমক দিয়েছেন। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে ফের রাজ্যপালের পদত্যাগ দাবি করল তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার রাজ্যপাল গিয়েছিলেন কোচবিহারে। আজ যান অসমে। তারপর রাজ্যে ফিরে শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। সেখান থেকেও রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন রাজ্যপাল। এরপরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় রাজ্যপালের ইস্তফার দাবি জানান। এদিন তিনি বলেন, ‘দিল্লির এজেন্ট রাজ্যপাল। রাজ্যপাল তাঁর প্রশাসনিক সফরে কী করে একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে গেলেন? একজন কুখ্যাত সাংসদকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উনি। ওসিকে ধমকাচ্ছেন। উনাকে বরখাস্ত করা উচিত। রাজ্যপাল পদের অযোগ্য জগদীপ ধনকর। অবিলম্বে তাঁর পদত্যাগ করা উচিত।’

শুধু তাই নয়, শীতলকুচিতে যে চারজন সংখ্যালঘু ভোটার মারা গিয়েছেন, তাঁদের বাড়িতেও রাজ্যপাল যাননি বলে অভিযোগ করেন ওই সাংসদ। হামলার শিকার হয়েছেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তাঁর হাত ভাঙলেও তাঁকে একবারও দেখতে যাননি রাজ্যপাল। যদিও ওই ঘটনায় মূল অভিযুক্ত অজয় রায়ের বাড়িতে গিয়েছিলেন ধনকর। উদয়নের ওপর হামলার পর এই অজয়ের বাড়িতেই হামলা চালায় তৃণমূল। এমনই অভিযোগ বিজেপির। শুধুমাত্র বিজেপির অভিযোগ খতিয়ে দেখতে কোচবিহার সফর করেন রাজ্যপাল। এমনও অভিযোগ করেছেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ। রাজ্যপালকে পক্ষপাততুষ্ট বলেও আক্রমণ করেছেন তিনি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago