Categories: National

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

খবর লাইভ : আজ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বার্তা দিয়েছেন সকলের সুস্বাস্থ্য ও ভালো থাকার।

কোভিড আবহে ঈদ। টানা একমাস উপবাসের পর পবিত্র ঈদ উৎসবে গা ভাসালেন ধর্মপ্রাণ মুসলিমরা।
অন্যবারের থেকে একেবারে আলাদা এবারের ঈদ। কারণ করোনা আবহে অনেকটাই ঈদের অনুষ্ঠান কাটছাঁট করতে হয়েছে। বাতিল হয় রেড রোডের নামাজ। মসজিদে নামাজ পড়ার ক্ষেত্রেও প্রায় সর্বত্র বিধি নিষেধ জারি করা হয়। কোলাকুলির বদলে দূরত্ব বজায় রেখে শুভেচ্ছা বিনিময় হয়েছে।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইটারে তিনি লেখেন, ‘রমজানের শেষে ঈদ-উল-ফিতরের পবিত্র উৎসবটি ভ্রাতৃত্ব ও শুভেচ্ছা বিনিময়ের উৎসব হিসেবে পালিত হয়। এই দিনটি নিজেকে মানবতার সেবায় মনোনিবেশ করার এবং অভাবীদের জীবনযাত্রার উন্নতির সুযোগ হিসেবে পালিত হয়। আসুন আমরা সবাই অঙ্গীকার করি, কোভিড অতিমারীতে আমরা সমস্ত বিধি ও নির্দেশ মেনে কাজ করব। ঈদ উপলক্ষে আমি সব দেশবাসীকে বিশেষ করে মুসলিম ভাই-বোনেদের অভিনন্দন জানাই।’
টুইটারে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। সকলের সুস্বাস্থ্য ও ভালো থাকার প্রার্থনা করি। সবার সম্মিলিত শক্তিতে বিশ্ব অতিমারী পরিস্থিতি কাটিয়ে উঠবে ও মানবতার কল্যাণে ফের কাজ করবে।’
পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago