Smoke and flames rise from a tower building as it is destroyed by Israeli air strikes amid a flare-up of Israeli-Palestinian violence, in Gaza City May 12, 2021. REUTERS/Ibraheem Abu Mustafa
খবর লাইভ : হামাসের সঙ্গে ইজরায়েলের লড়াই কিছুতেই থামছে না। আক্রমণ পাল্টা আক্রমণ চলছেই। টানা এই সংঘর্ষে গাজাতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৫ জন। অন্যদিকে মারা গিয়েছেন ৭ ইজরায়েলি নাগরিক।
২০১৪ র পর ফের ইজরায়েল-প্যালেস্টাইন সংঘর্ষ। নতুন করে উত্তপ্ত উত্তর গাজা। স্থানীয় সূত্রে খবর, নাগাড়ে গোলাবাজির পরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বৃষ্টির মতো রকেট হামলা। ইজরায়েলের দাবি, গাজার ওপার থেকে হামাস ২০০- র বেশি রকেট ছুঁড়েছে। পাল্টা ইজরায়েলি সেনাও হামলা চালায়। গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিহতদের মধ্যে ১৬ জন শিশু ও ৫ জন মহিলা রয়েছেন। আহত কমপক্ষে ৩৬৫ জন। বুধবার রাতে ফের তেল আভিভে হামাস রকেট হামলা চালায়। হামলাতে একটি ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে।
থামতে নারাজ ইজরায়েলও। ইহুদি দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, বিমান হামলায় হামাসের সিটি কমান্ডারসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা মারা গেছে। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সাফ ঘোষণা, ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…