খবর লাইভ : মাঝখানে কয়েকদিন কিছুটা কমলেও বৃহস্পতিবার ফের উদ্বেগ বাড়াল সংক্রমণের পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। একদিনে হয়েছে মৃত্যু ৪ হাজার ১২০ জনের।
এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ লক্ষ ৬৪ হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। নয়া নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত পাওয়া গেছে ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জনকে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩ হাজার ৬৬৫ জন। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪,১২০ জন।
গত তিনদিন সুস্থতার হার বেশি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন স্বাস্থ্যমন্ত্রকের আধিকারিকরা। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হল না। ফের বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ লক্ষ ১০ হাজার ৫২৫ জন।
এদিকে করোনাকে কমাতে একাধিক রাজ্যে লকডাউন জারি হয়েছে। কোথাও আবার লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। রাজধানী শহরে যেমন এক সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউন। ৩১ তারিখ পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে মহারাষ্ট্রেও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…