খবর লাইভ : মঙ্গলবার প্রবল বৃষ্টি। সঙ্গে দমকা হাওয়া। কোথাও ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার। কোথাও আবার উপড়ে গেল গাছ। রাজভবনের নর্থ গেটের সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ঋষভ মণ্ডল (২৩)।
কীভাবে ঘটল দুর্ঘটনাটি? মুষলধারে বৃষ্টিতে রাজভবনের সামনে হাঁটু পর্যন্ত জল জমে যায়। সেই জলের মধ্যে দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। জমা জলে সম্ভবত রাস্তার গর্ত বুঝতে না পেরে হোঁচট খেয়ে পরে যান তিনি। ওই সময় ফুটপাতে একটি বিদ্যুতের খুঁটি আঁকড়ে ধরেন বলে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারে পুলিশ। সেটাই হয়ে যায় কাল। বিদ্যুতের খুঁটি থেকে কোনও তার খোলা অবস্থায় মাটিতে পড়ে ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ঋষভের বাড়ি ফরাক্কার এনটিপিসি নবারুনে। ওই যুবকের বাবা জানান, ছেলে কলকাতায় হিন্দুস্থান পেট্রোলিয়ামে চাকরি করতেন। শহরের রাস্তায় কী ভাবে বিদ্যুতের খুঁটির তার খোলা পরে থাকে, তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা। পুর প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, ওই লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। তবে এটা ঠিক ওই লাইনে হুকিং করা ছিল। এফআইআর করার নির্দেশ দিয়েছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু নাকি বাজ পড়ে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…