খবর লাইভ : বাতাসে ভাসমান সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম কণার মাধ্যমে ছড়াতে পারে করোনা সংক্রমণ। এমনই দাবি মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের( সিডিসি)। তাদের আরও দাবি, বদ্ধ জায়গায় সংক্রামিত ব্যক্তির নিঃশ্বাসের সঙ্গে বের হয় সূক্ষ কণা। সেই কণা বায়ুবাহিত হয়ে ৬ ফুটের বেশি দূরত্ব পর্যন্ত পৌঁছে যেতে পারে। সংক্রমণ থেকে বাঁচতে একমাত্র ভরসা মাস্ক।
সিডিসি জানিয়েছে, সার্স কোভ-২ ভাইরাসে সংক্রমণ তিনভাবে হতে পারে। এক, সংক্রমিতর নিঃশ্বাস থেকে নিঃসৃত অতি সূক্ষ্ম কণা প্রশ্বাসের মাধ্যমে অন্যের শরীরে প্রবেশ করে। দুই, আক্রান্তের নিঃশ্বাসের সঙ্গে যে ড্রপলেট বা তরল কাছাকাছি থাকা অন্য ব্যক্তির চোখ মুখ বা নাকের মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসলে হতে পারে। তিন, আক্রান্তের নিঃশ্বাস থেকে নিঃসৃত তরল কোনও কিছুর ওপর পড়ার পর সেখান থেকে অন্যের হাতের মাধ্যমে মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসলে।
কাজেই যদি কোনও আক্রান্ত ব্যক্তি বদ্ধ জায়গায় ১৫ মিনিটের বেশি সময় মাস্ক ছাড়া থাকেন, তাহলে তাঁর নিঃশ্বাস থেকে নিঃসৃত সেই সূক্ষ কণা বাতাসে জোটবদ্ধ হতে থাকে। যা ৬ ফুট দূরে থাকা মাস্কহীন কোনও ব্যক্তিকে সংক্রমিত করতে পারে।
সংক্রমণ থেকে বাঁচার উপায় কী? বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্কের সঠিক ও বাধ্যতামূলক ব্যবহার, বদ্ধ ঘরে ভিড় এড়ানো, ঘরে যথেষ্ট পরিমাণ হাওয়া চলাচলের ব্যবস্থা রাখা এবং হাত ধোওয়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…