Categories: National

সর্বনাশ! করোনায় মৃতদের জামা-কাপড় চুরি করে চড়া দামে বিক্রি

খবর লাইভ : শ্মশান হোক কিংবা কবরস্থান। বেমালুম চুরি যাচ্ছে করোনায় মৃতের জামা কাপড়। গায়েব হয়ে যাচ্ছে দেহের ওপর চাপানো সাদা থান, বিছানার চাদরও। এমনকি করোনাকালেও বিরাম নেই চুরিতে! ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোভিড আবহেও এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বাগপতে।

স্থানীয় সূত্রে খবর, কিছু অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এরপরই সাতজনকে হাতেনাতে পাকড়াও করা হয়। ওই সাতজনকে জিজ্ঞাসাবাদ করে অবাক তদন্তকারীরা। জেরাতে অফিসাররা জানতে পারেন, গত ১০ বছর ধরে তারা এই কাজ করে আসছে। তারা শ্মশানে উপস্থিত অন্যান্যদের সঙ্গে মিশে যেত। এরপর সুযোগ বুঝে ফেলে দেওয়া কাপড়-জামা নিয়ে চম্পট দিত।

সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, মৃতদের বিছানার চাদর, শাড়ি, কাপড় জামা চুরি করত দুষ্কৃতীরা। তাদের থেকে উদ্ধার হয়েছে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি এবং বেশ কিছু জামা। সেগুলোকে ধুয়ে, ইস্ত্রি করে কোম্পানি লেভেল সেঁটে বিক্রি করতো তারা। এমনকি কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তদের যোগাযোগ ছিল। পুলিশ আরও জানিয়েছে, ধৃতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। তাদের বিরুদ্ধে চুরি এবং অতিমারী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অশোক সিং।

এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। দেশজুড়ে করোনার দাপট। উত্তরপ্রদেশও কোভিডকে মোকাবিলা করতে ১৭ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। এরমধ্যে চোরেদের এই ধরনের কাণ্ডে রাজ্যে করোনা ছড়ানোর আশঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago