Categories: State

রাজ্যসভায় দুটি আসন খালি, কে প্রার্থী হবেন? জোর চর্চা তৃণমূলে

খবর লাইভ : বিধানসভা ভোটে বিপুল সাফল্য। এবারে নজর রাজ্যসভায়। উচ্চ কক্ষের দুটি ফাঁকা আসনে কাকে প্রার্থী করা হবে, তা নিয়ে জোর জল্পনা তৃণমূলের অন্দরে।

দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় একটি আসন খালি হয়েছে। রাজ্যসভার আর এক সাংসদ মানস ভুঁইয়া সবং থেকে বিধায়ক নির্বাচিত হওয়ায় কিছুদিনের মধ্যে আরেকটি আসন খালি হবে তৃণমূলের। ফলে ওই দুই জায়গায় নতুন প্রতিনিধি যাবেন রাজ্যসভায়। ওই দুটি পদে তৃণমূল নেত্রী কাকে প্রার্থী করবেন, তা স্পষ্ট নয়। তবে তৃণমূল সূত্রে খবর, রাজ্যসভার প্রার্থী এমন কাউকে করা হবে যিনি দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত।

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছিল। সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন বিজেপির নেতা যশবন্ত সিনহা। একদিকে তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভায়, অন্যদিকে জাতীয় রাজনীতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে রাজ্যসভায় পাঠানো হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছে। ভোটকুশলী প্রশান্ত কিশোরেরও নাম ভাসছিল রাজ্যসভার প্রার্থী হিসেবে। যদিও পিকে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে বসলেও এখনও তিনি বিধায়ক নির্বাচিত হননি। নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদে বসার ছয় মাসের মধ্যে তাঁকে রাজ্যের যে কোনও জায়গা থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসতে হবে। সে ক্ষেত্রে তিনি কোন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, দক্ষিণ কলকাতার কোনও কেন্দ্রে জয়ী বিধায়কের আসন থেকে তিনি প্রার্থী হতে পারেন। প্রথমে অনেকেই ভেবেছিলেন মুখ্যমন্ত্রী খড়দহ থেকে ভোটে লড়তে পারেন। কারণ ওই কেন্দ্রের জয়ী প্রার্থী কাজল সিনহার করোনাতে মৃত্যু হয়েছে। গতবার ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অমিত মিত্র। যদিও তিনি এবার অসুস্থতার কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তবে তৃণমূল সূত্রে আরও খবর, মুখ্যমন্ত্রী চাইছেন অমিত মিত্রকে আবার অর্থমন্ত্রীর দায়িত্ব দিতে। এর জন্য তাঁকে অনুরোধও করা হয়েছে। তেমনটা হলে অমিত মিত্রের পুরনো কেন্দ্র খড়দহ থেকেই তিনি প্রার্থী হতে পারেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago