Categories: National

করোনায় মৃতের সৎকার হল প্লাস্টিক ব্যাগ ছাড়াই, তার জেরে মৃত ২১ রাজস্থানে

খবর লাইভ : দেশে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। এই সময়ও মানুষের মধ্যে সচেতনতার অভাব। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, এমন দেহ থেকেও সংক্রমণ ছড়াতে পারে। সংক্রমণ যাতে না ছড়ায় সেই জন্য প্লাস্টিকের বিশেষ ব্যাগে দেহ মুড়িয়ে দেওয়া হয়। আর সেই ব্যাগসহ দাহ করতে হয় মৃতদেহ। কিন্তু রাজস্থানের শিখর জেলায় দেহের সৎকার করা হয় প্লাস্টিকের ব্যাগ থেকে বার করে। সৎকারের ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রায় ১৫০ জন। ঘটনার কয়েকদিনের ব্যবধানে মৃত্যু হল কমপক্ষে ২১ জনের।

ঠিক কী হয়েছে ঘটনাটি? ২১ এপ্রিল এক করোনা আক্রান্তের মৃতদেহ আনা হয় খিরভা গ্রামে। কোভিড বিধি মেনে প্লাস্টিকে মুড়ে দেহ পরিবারের হাতে দেওয়া হয়। প্রশাসনের তরফে নিয়ম মানলে কী হবে গ্রামবাসীরা নিয়ম হয়তো না জেনেই প্লাস্টিক ব্যাগ থেকে খুলে দেহটির সৎকার করেন। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন। প্লাস্টিকের ব্যাগ থেকে দেহ বের করে মৃতদেহ স্পর্শ করেন তাঁদের অনেকেই। তারপরই শুরু হয়ে যায় গ্রামে মৃত্যুর হাহাকার।

এই প্রসঙ্গে লক্ষণগড় সাব ডিভিশনের অফিসার কুলরাজ মীনা বলেন, ‘২১ ্টি মৃত্যুর মধ্যে কেবল ৩-৪ জনেরই করোনাতে মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত আমাদের কাছে খবর। অধিকাংশ বয়স্ক ছিলেন। গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা তা জানতে মোট ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পুরো গ্রাম স্যানিটাইজ করা হয়েছে। গ্রামবাসীদের করোনার ভয়াবহতা সম্পর্কে বোঝানোও হয়েছে।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago