খবর লাইভ : বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই একাধিক বড়সড় রদবদল করেছেন রাজ্যের পুলিশ প্রশাসনে। এরমধ্যে তাৎপর্যপূর্ণ কোচবিহারের পুলিশ সুপার বদল। চতুর্থ দফার ভোটে আধা সেনার গুলিতে মৃত্যু হয় চার ভোটারের। ওই সময় পুলিশ সুপারের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা। রাজ্যের প্রশাসনিক প্রধান হতেই, ওই সুপারকে সাসপেন্ড করল নবান্ন। কোচবিহারের নয়া পুলিশ সুপার করা হয়েছে আইপিএস কে কান্নানকে।
রাজ্যের চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নং বুথে গুলি চালানোর ঘটনা ঘটে। বাহিনীর গুলিতে নিহত হন চারজন। সেই সময় কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধর দাবি করেন, বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। প্রায় ১৫০ জনের একটি দল লাঠি এবং অস্ত্রশস্ত্র নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় বলে দাবি করেন পুলিশ সুপার। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘কোচবিহারের এসপি বিজেপির হয়ে কাজ করছেন। বিজেপি খুন, অত্যাচার করছে। সবথেকে বেশি অত্যাচার করছে কোচবিহারে। কেন্দ্রীয় বাহিনীও অত্যাচার করছে।’ এমনকি হুঁশিয়ারি দেন, সব দেখে নেওয়ারও। ক্ষমতায় ফিরতেই প্রত্যাশা মতোই শীতলকুচি ঘটনার জেরে সাসপেন্ড করা হল কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে। পাশাপাশি কোন পরিস্থিতিতে কেন্দ্রীয় জওয়ানরা ভোটারদের ওপর গুলি চালিয়েছে তা নিয়ে তদন্ত করবে রাজ্য।
বুধবার রাজ্যের একাধিক জেলার পুলিশ সুপার বদলি করা হয়েছে। তারমধ্যে উল্ল্যেখযোগ্য জাভেদ শামিমকে ডিজি দমকল পদ থেকে সরিয়ে এডিজি আইন-শৃঙ্খলার পদে ফিরিয়ে আনা হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হয়েছে বীরেন্দ্রকে। জাভেদ শামিম ও বীরেন্দ্রর জায়গায় যে দুই অফিসারকে দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন সেই ডিজিপি নীরজ নয়ন পাণ্ডে ও জগমোহনকে যথাক্রমে দমকলের ডিজি ও সিভিল ডিফেন্সের অধিকর্তা পদে বদলি করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…