Categories: State

দেশে করোনার রেকর্ড, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার

খবর লাইভ : জেট গতিতে ছুটছে করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রেকর্ড সংক্রমণ। দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ছাড়িয়েছে। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেসও।

সম্প্রতি নিম্নমুখী হতে শুরু করেছিল কোভিড গ্রাফ। বুধবার ফের বদলে গেল ছবিটা। এদিন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গেও একদিনে আক্রান্তের সংখ্যা রেকর্ড। ২৪ ঘণ্টায় ১৮ হাজার পেরিয়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮,১০২ জন। মৃতের সংখ্যা ১০৩। রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনাতে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা। তারপরে স্থান কলকাতার। এই দুই জেলাতেই আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজার করে।
উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ৩ হাজার ৯৮২ জন। মৃতের সংখ্যা ২৭। কলকাতায় একদিনে ৩ হাজার ৯৭৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ জনের।

যেভাবে সংক্রমণের পাল্লা ভারী হচ্ছে, তাতে জনসচেতনতা অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলছেন, রাস্তায় বের হওয়ার সময় একটা নয় বরং দুটো মাস্ক পড়ুন। কারণ এখন উপসর্গহীন করোনা রোগীর সংখ্যা বেশি। দুটো মাস্ক থাকলে অন্যের মাধ্যমে আপনার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। ভ্যাকসিনের সুযোগ পেলেই চটপট ভ্যাকসিন নিন। এমনই পরামর্শ দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্য কৌশিক লাহিড়ি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago