খবর লাইভ : শীতলকুচিকাণ্ডে এবার সিট গঠন করল রাজ্য সরকার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) গঠনও করল সরকার।
‘শেষ দেখে ছাড়ব’ শীতলকুচির ঘটনা নিয়ে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা বাস্তবায়ন করা শুরু করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বুধবারই সাসপেন্ড করা হয়েছে কোচবিহারের পুলিশ সুপার দেবাশিস ধরকে। পাশাপাশি তাঁকে ডেকে পাঠানো হয় সিআইডির কার্যালয় ভবানী ভবনে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর ফের শীতলকুচিকাণ্ডে আরও এক ধাপ এগলো সরকার।
এদিনই শীতলকুচির ঘটনায় তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করা হয়েছে। সেই সিটই এবার শীতলকুচিকাণ্ডে তদন্ত করবে। জিজ্ঞাসাবাদের কাজও করবে। সূত্রের খবর, দেবাশিস ধরের পাশাপাশি একে একে ডেকে পাঠানো হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও আধিকারিকদেরও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…