খবর লাইভ : ভোট পরবর্তী হিংসায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। পরিস্থিতির কথা জানতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট করে একথা জানিয়েছেন রাজ্যপাল নিজেই। ”রাজনৈতিক হিংসার ঘটনা অতিরঞ্জিত। এ সব স্টান্ট বন্ধ করুন”, পাল্টা নরেন্দ্র মোদিকে খোঁচা ডেরেক ও’ব্রায়েনের।
ভোট মিটেছে। ফলও প্রকাশিত। তা সত্ত্বেও রক্ত ঝরেই চলেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। জেলায় জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। শুধু বিজেপি কর্মী নয়, মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে অন্যান্য দলের কর্মীদেরও। ইতিমধ্যেই এনিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এবার রাজ্যপালকে ফোন করলেন প্রধানমন্ত্রী। টুইটারে রাজ্যপাল লেখেন, রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মারাত্মক উদ্বেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে এই মুহূর্তে আইন-শৃঙ্খলার অবস্থা সাংঘাতিক উদ্বেগজনক।’ রাজ্যপাল আরও জানিয়েছেন, ”তিনি প্রধানমন্ত্রীকে অশান্তি, হিংসা, লুঠপাটের বর্ণনাও দিয়েছেন”।
অন্যদিকে হিংসার এই পরিবেশে মমতার শপথ বন্ধ রাখার আর্জি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ”যে স্বৈরাচারী সরকার রাজ্যবাসীকে নিরাপত্তা দিতে পারেনা, তারা শপথ নিয়ে কী করবেন!” এদিকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে এদিন টুইট করেন তৃণমূলের রাজ্যভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, ‘এ সব স্টান্ট বন্ধ করুন আর করোনা বিষয়ক ফোন করুন।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…