খবর লাইভ : রেকর্ড আসন পেয়ে হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের। করোনা কালে সাদামাটা ভাবে হলেও কালই শপথ নিচ্ছেন তিনি। এই পরিস্থিতিতে কারা কারা শপথ অনুষ্ঠানে থাকতে পারেন আমন্ত্রিত অতিথি হিসাবে? সূত্রের খবর, এই তালিকায় থাকছে বেশ কয়েকটি চমক।
আর মাত্র কয়েক ঘণ্টা। কাল পৌনে ১১টা নাগাদ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতিতে একেবারে জৌলুসহীন শপথগ্রহণ অনুষ্ঠান।অন্যবার আমন্ত্রিতদের তালিকাটা বেশ দীর্ঘই হয়। তবে এবার সব কিছু কাঁটছাঁট। সূত্রের খবর, কালকের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। যদিও শারীরিক অসুস্থতার জেরে তাঁর উপস্থিতির সম্ভাবনা খুবই কম। আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। বাংলার মহারাজ আসবেন কীনা, এখনও জানা যায়নি।
সূত্রের খবর, আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নান, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকেও। তৃণমূলের তরফে থাকার সম্ভাবনা রয়েছে, বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…