Categories: Sports

করোনার ধাক্কায় স্থগিত আইপিএল

খবর লাইভ : আইপিএলের আকাশে করোনার কালো মেঘ। যার জেরে আপাতত স্থগিত টুর্নামেন্ট। এমনই জানিয়েছে বিসিসিআই। ফের কবে শুরু হবে, তা অবশ্য জানানো হয়নি।
টুর্নামেন্ট শুরু হতেই মাঝপথে এবার কোভিড হানা টিমের অন্দরে। কলকাতা নাইট রাইডার্সের দুজন ক্রিকেটার (বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র) করোনা আক্রান্ত। এরপর খবর রটে যায় কোভিড ঢুকে পড়েছে মহেন্দ্র সিং ধোনিদের শিবিরেও। বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি ও সিইও কাশী বিশ্বনাথনের করোনা পজিটিভ রিপোর্ট রটে যায়। ফলে সোমবারের প্র্যাকটিস বাতিল হয়ে যায়।
দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামের ৫জন মাঠকর্মী করোনা আক্রান্ত। এই অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটারই আইপিএল খেলতে রাজি নন। সব মিলিয়ে বিরাট প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ায় আইপিএলের ভবিষ্যৎ। অবশেষে বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হল, করোনার জেরে আপাতত স্থগিত আইপিএল।
সংবাদ সংস্থা এএনআই-কে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা এদিন বলেন, “এ বারের মতো বাতিল করা হচ্ছে আইপিএল।”

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago