Categories: State

দলত্যাগীরা ফিরতে চাইলে স্বাগত বার্তা মমতার

খবর লাইভ : দলত্যাগীরা তৃণমূলে ফিরতে চাইলে তাঁদের স্বাগত। সোমবার কালীঘাটের বাড়ি থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দু’শোর বেশি আসন পেয়ে আবারও ক্ষমতায় তৃণমূল। রাজ্যজুড়ে কার্যত সবুজ ঝড় বয়ে গিয়েছে। ভোটের আগে রাজ্য ও জেলাস্তরের অনেক নেতাই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। গেরুয়া শিবির তাঁদের প্রার্থীও করেছিল। কিন্তু তাঁদের সিংহভাগই নির্বাচনে জিততে পারেননি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, যাঁরা পরাজিত হয়েছেন, তাঁদের রাজনৈতিক ভবিষ্যৎ কী? যাঁরা দল ছেড়ে গিয়েছেন তাঁরা ফিরতে চাইলে স্বাগত। মমতা জানান, তাঁরা যদি তৃণমূলে ফিরতে চান, তবে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? আজ কালীঘাটে দলের সুপ্রিমোকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আসুক না, আসলে স্বাগত।’
যদিও তৃণমূল ছেড়ে যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁরা আদৌ পুনরায় রাজ্যের শাসক শিবিরে ফিরতে চাইবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, যে অপমান সহ্য করে তৃণমূল ছেড়ে বেরিয়ে এসেছিলেন অনেকে, তাঁরা হয়তো আর ফিরতে চাইবেন না সেখানে।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago