Categories: National

করোনা কালেও চলছে কাজ, প্রধানমন্ত্রীর বাসভবন তৈরির ডেটলাইন দিল কেন্দ্র

খবর লাইভ : দেশে বেলাগাম করোনা পরিস্থিতি। অক্সিজেনের অভাবে প্রাণ যাচ্ছে বহু আক্রান্তের।কিন্তু এসবের মধ্যেও থমকে নেই প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্মাণের কাজ। ২০২২ সালের মধ্যে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আওতায় তৈরি হবে এই নয়া বাসভবন। করোনা আবহের মধ্যেও যাতে এই প্রকল্পের কাজ থমকে না যায়, তার নির্দেশ দিল কেন্দ্র।
গত বছর দেশবাসী করোনাকে কাবু করতে কাটিয়েছেন লকডাউনের মধ্যে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, তখনই সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের কাজ ‘অত্যন্ত প্রয়োজনীয়’ বলে বন্ধ হয়নি। করোনা আবহেই নরেন্দ্র মোদির বাসভবন নির্মাণে সবুজ সংকেত দেওয়া হল। এদিন একটি ডেটলাইন দিয়েছে কেন্দ্র। সেই ডেটলাইন অনুযায়ী ২০২২ এর ডিসেম্বরের মধ্যে ওই বাসভবন তৈরি করা। বিশেষ নিরাপত্তা দলের প্রধান সদর দফতর তৈরি হবে ওই সময়ের মধ্যেই। নরেন্দ্র মোদিকে সুরক্ষা দেওয়ার জন্যই তাঁর বাসভবনের পাশাপাশি ওই দফতর তৈরিরও নির্দেশ দিয়েছে কেন্দ্র।
দেশ যখন এতো বিপদের মধ্যে, তখন প্রধানমন্ত্রীর নতুন ভবন নির্মাণ আদৌ কতটা প্রয়োজনীয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এই পুরো প্রকল্পটিতে খরচ হচ্ছে ১৩ হাজার ৪৫০ কোটি। বর্তমানে নরেন্দ্র মোদির বাসভবনের ঠিকানা ৭, লোককল্যাণ মার্গ। এই প্রকল্পর কাজ শেষ হলেই সেই ঠিকানা বদল হতে চলেছে।শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়। আগামী বছরের মে মাসের মধ্যেই উপরাষ্ট্রপতিরও বাসভবন তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্র।

admin

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago