খবর লাইভ : সোমবার সন্ধ্যার মত মঙ্গলবার সকালেও আকাশের মুখ ভার। টানা বেশ কয়েকদিন ভ্যাপসা গরমের পর সোমবার বিকেল থেকে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, কাল ও পরশু রাজ্যজুড়ে ঝড়- বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০টি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
আলিপুর হাওয়া অফিসের বক্তব্য, বৃষ্টির সঙ্গে বেশ কয়েকটি জায়গায় ঝোড়ো হওয়া এবং একই সঙ্গে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর নেপথ্যে রয়েছে মধ্যপ্রদেশের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত। এটি সরছে উত্তরপ্রদেশের দিকে। আবহবিদেরা জানাচ্ছেন, ওই জায়গা থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অনেকটা এলাকাজুড়ে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। সেই জন্য বাংলার আবহাওয়া কয়েকদিন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ ক্ষেত্রটি সক্রিয় হওয়ায় রবিবার সন্ধ্যায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বিস্তীর্ণ অঞ্চলজুড়ে তৈরি ওই নিম্নচাপের জেরেই বৃহস্পতিবার পর্যন্ত টানা কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার পর্যন্ত ওই নিম্নচাপ ক্ষেত্রের প্রভাব থাকবে বাংলার আবহাওয়ার উপর। এর ফলে ওই সময়ের মধ্যে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে রাজ্যের বেশ কিছু জায়গায়। ৩ থেকে ৫ মে পর্যন্ত উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…